

IDEA Platform


মানুষ যা ভাবতে পারে, চিন্তা করতে পারে, বিশ্বাস করতে পারে—তা অর্জন করতে পারে! প্রয়োজন শুধু এই বিশ্বাসকে কর্ম কৌশলে রূপান্তর করা, কর্ম কৌশলকে দক্ষতায় রূপান্তর করা আর অর্জিত জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তর করা।
তবেই নিশ্চিত হবে উন্নয়ন, হাতের মুঠোয় আসবে কাঙ্ক্ষিত অর্জন। এই মূলমন্ত্রে বিশ্বাস করেই IDEA-এর জন্ম।
মূলতঃ স্থানীয় সম্পদ সদ্ব্যবহারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, যথাযথ শিক্ষণ পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদানে IDEA একটি অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। IDEA বিশ্বাস করে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সৃজনশীল আইডিয়াই বদলে দিতে পারে লাখো জীবন। আনতে পারে কাঙ্ক্ষিত সাফল্য।
IDEA বিশ্বাস করে—উন্নয়ন পিপাসু মানুষের আশেপাশেই ছড়িয়ে আছে উন্নয়নের প্রয়োজনীয় উপকরণ। আপাত অযত্নে পড়ে থাকা উন্নয়ন উপকরণসমূহের যথাযথ লালনে IDEA সমন্বয়কের ভূমিকা পালন করে। সেই ধারাবাহিকতায় কাজ করছে আইডিয়ার ৭ টি অঙ্গসংগঠন
যথাযথ শিক্ষণ পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও আলোকিত মানুষ গড়ে তুলতে IDEA-Education প্রতিজ্ঞাবদ্ধ। কোমলমতি শিশু থেকে বিদ্যালয়ের দুরন্ত কৈশোর, তারুণ্যদীপ্ত কলেজ জীবন কিংবা স্বপ্নের মর্যাদাপূর্ণ চাকুরীর প্রত্যাশা—সবই যেন গতানুগতিক শৃঙ্খলে বাধা।
IDEA-Education বিশ্বাস করে, শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ। তাই শিক্ষা সাফল্যে প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা, পরিবেশ, শৃঙ্খলা, সহজকৃত কৌশল এবং যথাযথ কাণ্ডারী—দক্ষ শিক্ষক। জনাব মোঃ হামিদুল হকের দিকনির্দেশনায় IDEA-Education হলো এই সব কিছুর নান্দনিক সংমিশ্রণ।
আইডিয়া স্পোকেন- দ্য গেইম মেথড, আইডিয়া সফট স্কিল ডেভলপমেন্ট কোর্স, রাইজ অ্যান্ড থ্রাইভ উইথ হামিদুল হক, আইডিয়া ডিবেটিং সোসাইটি সহ নানাবিধ Educational কর্মকান্ড পরিচালনা করে আইডিয়া।
উদ্যোক্তা তৈরি ও তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আইডিয়া কাজ করে চলেছে। আইডিয়া পিঠা পার্ক, বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ উইনি, বাংলাদেশ পিঠা গবেষণা ইন্সটিটিউট, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্র তরুণদের দক্ষ ও সাবলম্বী করে তোলার কাজে নিয়োজিত।
রেজি: ১৬৪৯ • প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০১৫
প্রতিষ্ঠা: ২১ নভেম্বর, ২০১৫
ট্রেড লাইসেন্স নং: ০৪৮০০ • প্রতিষ্ঠা: ২০১৭
রেজি: ইউডি/যশোর-১৭/২০২০ • প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০২০
প্রতিষ্ঠা: ১২ জুলাই, ২০২০
প্রতিষ্ঠা: ১৩ নভেম্বর, ২০২২
প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
রেজি: ১৬৪৯ • প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০১৫
প্রতিষ্ঠা: ২১ নভেম্বর, ২০১৫
ট্রেড লাইসেন্স নং: ০৪৮০০ • প্রতিষ্ঠা: ২০১৭
রেজি: ইউডি/যশোর-১৭/২০২০ • প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০২০
প্রতিষ্ঠা: ১২ জুলাই, ২০২০
প্রতিষ্ঠা: ১৩ নভেম্বর, ২০২২
প্রতিষ্ঠা: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
গণমাধ্যমে আইডিয়া ও জনাব মোঃ হামিদুল হক স্যারের কার্যক্রম, টিভি প্রতিবেদন এবং পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ
Quick links to IDEA's 7 core wings
টিভি চ্যানেল ও অনলাইন নিউজে প্রচারিত বিষয়ভিত্তিক প্রতিবেদন
পত্র-পত্রিকায় প্রকাশিত আইডিয়ার বিভিন্ন সংবাদ ও ছবি (ক্লিক করে বড় করে দেখুন)





























